ওয়েব ডেস্ক:
পার্টি অফিস কার? কাঁচড়াপাড়ায় ধুন্ধুমার তৃণমূল-বিজেপিতে। তৃণমূলের দাবি কাঁচড়াপাড়া থানা মোড়ের পার্টি অফিস তাদের, অন্যদিকে বিজেপি বক্তব্য, ওই পার্টি অফিসের সবকিছু সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের নামে, অতএব অধিকার এখন তাদের। দু’পক্ষের চাপানউতোড়ে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, নির্দিষ্ট পার্টি অফিসটিতে তৃণমূলের সাংগঠনিক বৈঠক চলাকালীন অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূলের বৈঠক চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী সমর্থকরা। ‘জয় শ্রী রাম’ ধ্বনি দেন তারা। অল্প সময়ে রণক্ষেত্রের চেহারা নেয় কাঁচড়পাড়া। বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ।
শনিবার জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে কাঁচড়াপাড়ার থানা মোড়ের ওই পার্টি অফিসে বৈঠকে বসেছিল তৃণমূল নেতৃত্ব। উপস্থিত ছিলেন সুজিত বসু, মদন মিত্র, নির্মল ঘোষ সহ তৃণমূল নেতৃত্ব। এর মধ্যেই বাইরে ভিড় জমান বিজেপি কর্মীরা। তাঁদের দাবি শুভ্রাংশু গেরুয়া শিবিরে যোগ দেওয়ায় ওই পার্টি অফিস এখন তাদের। এরপর বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন। পথ অবরোধ হয়। শেষে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ লাঠিচার্জ করে। তারপরই ঝামেলা আরও বাড়ে। বিজেপির বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে কাঁচড়াপাড়া। পথ অবরোধের পর রেল অবরোধ করেন বিক্ষোভকারীরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news