Breaking News
Home / TRENDING / ঈদেও পাকিস্তানের গুলি, শুভেচ্ছা বিনিময় হল না ওয়াঘায়
TOPSHOT - Pakistani Rangers (black) and Indian Border Security Force personnel (brown) perform perform during the daily beating of the retreat ceremony at the India-Pakistan Wagah Border Post, some 35kms west of Amritsar on August 14, 2017. Pakistan celebrates its independence on August 14, one day before India's independence day on August 15. / AFP PHOTO / NARINDER NANU

ঈদেও পাকিস্তানের গুলি, শুভেচ্ছা বিনিময় হল না ওয়াঘায়

নিজস্ব সংবাদদাতাঃ 

খুশির ইদে শুভেচ্ছা বিনিময় হল না ওয়াঘায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সেনাকর্তার ভাষায়, ‘সংঘর্ষবিরতি লঙ্ঘন করে যারা সেই পাকিস্তানের সঙ্গে সৌজন্য দেখানো অসম্ভব।

উল্লেখ্য, ইদের দিনেও সীমান্তে গুলিগোলা চালাচ্ছে পাকিস্তান। প্রাণ গিয়েছে বিকাশ গুরুং নামে এক সেনাকর্মীর। জানা গিয়েছে, নৌশেরা এলাকায় পাক রেঞ্জার্সদের গুলিতে জখম হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। ইদের নমাজ শেষ হওয়ার আগেই পাক রেঞ্জার্সরা গুলি চালাতে শুরু করে।

ভারতের অভিযোগ, চলতি বছরেই হাজার বার সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাক বাহিনী। ইদের দিনেও পাকিস্তানের গুলিতে সেনাকর্মীর মৃত্যুর ঘটনায় দিল্লি যে বিরক্ত, তা টের পাওয়া গিয়েছে ওয়াঘা সীমান্তে। উত্‍সব-পার্বনে প্রতিবেশীর সঙ্গে এত দিন মিষ্টি বিনিময় করা হয়েছে। কিন্তু সৌজন্যের সেই প্রথা থেকে এবার সরে আসার সিদ্ধান্ত নেয় বিএসএফ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *