নিজস্ব প্রতিনিধি।
আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আগামী দুদিন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সিকিম সহ উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গেছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়েই।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি ওপরে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি, যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় কোনও বৃষ্টি হয়নি কলকাতায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news