Breaking News
Home / TRENDING / বিজেপির যুব সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো

বিজেপির যুব সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো

নিজস্ব প্রতিনিধি।

বিজেপির (BJP) যুব সংগঠনের সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো। সাংগঠনিক নিয়ম অনুযায়ী এবছরই বদল হবে গেরুয়া শিবিরের যুব সংগঠনের সভাপতি। আপাতত সভাপতি হওয়ার দৌড়ে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন জেলা থেকে নির্বাচিত তিনজন যুবা সাংসদ। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক ও পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় মাহাতো। এই তিনজনের মধ্যে কাউকে আগামী যুব সভাপতি বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে।

বর্তমানে এই পদে রয়েছেন আইনজীবী দেবজিৎ সরকার। তাঁর মেয়াদ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তাই যুব সংগঠনের সভাপতি পদে নতুন কাউকে আনার কথা ভাবছে দল। সৌমিত্র খাঁ ও নিশীথ প্রামাণিক তৃণমূল থেকে বিজেপিতে এসে সাংসদ হয়েছেন। তৃণমূল থাকাকালীন ২০১৪ সালে তিন মাসের জন্য যুব সংগঠনের সভাপতি হয়েছিলেন তিনি। নিশীথ প্রথম বারের সাংসদ হলেও, সৌমিত্র ২০১৪ সালের তৃণমূলের প্রতীকে সাংসদ ছিলেন। নীশিথের মতোই জ্যোতির্ময় এই প্রথম সংসদে গিয়েছেন।

বিজেপিতে কোনও সংগঠনের শীর্ষ পদ পেতে গেলে সংঘের সমর্থন অবশ্যই। মুরলীধর সেন লেনের একটি সূত্র জানাচ্ছে, যুব সভাপতি পদে সংঘের প্রথম পছন্দ অবশ্যই জ্যোতির্ময় মাহাতো। তাছাড়া সাংসদ হওয়ার পর, পুরুলিয়া জেলার মানুষ তাঁর থেকে যেভাবে উপকৃত হয়েছেন, সেই খবর জেনে খুশি সংঘ পরিবার। তাই সৌমিত্র ও নিশীথ সভাপতি হওয়ার দৌড়ে থাকলেও, সম্ভবত যুব সংগঠনের সভাপতি হতে চলেছেন জ্যোতির্ময় মাহাতোই।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *