Breaking News
Home / TRENDING / প্রয়াত হলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর সুখদেব চক্রবর্তী

প্রয়াত হলেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর সুখদেব চক্রবর্তী

নিজস্ব প্রতিনিধি।

মারা গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোগী সুখদেব চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। দক্ষিণ কলকাতার দেওধর লেনের বাসিন্দা ছিলেন তিনি। রবিবার বিকেলে আচমকাই শরীর খারাপ হয় তাঁর। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ই অ্যাম্বুলেন্সে মারা যান তিনি। বর্তমানে সুখদেব চক্রবর্তী ৬৯ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের (TMC) কাউন্সিলর ছিলেন। সম্প্রতি হাটু অপারেশন করিয়ে ছিলেন তিনি। শনিবারে অপারেশনের পর তাঁকে বাড়ি আনা হয়েছিল। হাঁপানি রোগেও আক্রান্ত ছিলেন তিনি। এদিন সন্ধ্যায় কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন।

১৯৮৫ সালে প্রথমবার কংগ্রেসের টিকিটে কাউন্সিলর হয়েছিলেন তিনি। বয়সে বড় হলেও বরাবর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ ছিলেন তিনি। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের গঠনের সঙ্গে সঙ্গেই মমতার দলে যোগ দেন। তৃণমূল ঘরানার রাজনীতিতে কাজলদা বলেই সকলে চিনতেন তাঁকে। বরাবর তৃণমূল সুপ্রিমোর কালীঘাটের অফিস সামলানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে। পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হলেও, তাঁর দায়িত্ব বদলায়নি। ২০১৫ সালের নির্বাচনে ৬৯ নম্বরে সুখদেব চক্রবর্তী প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জিতেওছিলেন তিনি। কিন্তু এবারের পুর নির্বাচনের আগেই প্রয়াত হলেন তৃণমূলের এই বর্ষীয়ান নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *