চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। আগামী ২৪ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। দক্ষিণ-পশ্চিম দিকে অভিমুখ রয়েছে এই নিম্নচাপের। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর প্রভাবে দিনভর মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টি দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় অতি ভারী বৃষ্টির সর্তকতা। নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া ও হুগলিতে অতি ভারী বৃষ্টি ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কলকাতাতেও দু-এক পশলা ভারী বৃষ্টির সর্তকতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।
দক্ষিণবঙ্গে দিনভর মেঘলা আকাশ দফায় দফায় বৃষ্টি হবে। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হবে আগামী ২৪ ঘণ্টায়।বুধবার থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। আজ ও কাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news