চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় তথাকথিত বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। তথাকথিত বাবরি মসজিদ ভাঙার পর থেকেই আতঙ্ক ও শোকে দিন কাটাচ্ছেন ৮২ বছরের পন্নম্মা। তবে কোনও ধর্মের বিশ্বাসের জন্য নয়। ওই বছর নভেম্বরে তাঁর স্বামী শিবারাম কারণভার কোনও কিছু না বলেই করসেবকদের সঙ্গে অযোধ্যায় চলে গিয়েছিলেন। গত ২৮ বছর পেরিয়ে গেলেও তিনি আর ঘরে ফেরেননি। স্বামীর ফেরার অপেক্ষায় থাকা স্ত্রী পন্নম্মা, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজোর খবর শুনে মিশ্র প্রতিক্রিয়া অনুভূত হয়।
পন্নম্মা বলেন, “ওই সময় আমার স্বামীর এক বন্ধু অনেক খুঁজে আমাকে খবর দেন, আমার স্বামী একদল করসেবকদের সঙ্গে কোট্টায়াম থেকে ট্রেনে করে অযোধ্যা গিয়েছেন। পরে বুঝতে পেরেছিলাম আমার স্বামী সেলাইয়ের মেশিন বিক্রি করে এবং আমাদের চাষের টাকা নিয়ে তিনি অযোধ্যা গিয়েছেন। সেই থেকে প্রতিটা বছর আমি তার ফেরার অপেক্ষায় থাকি। যখন তিনি যান তাঁর বয়স ছিল ৬০ বছর। অতএব, আমি এখন আর নিশ্চিত নই যে, আমার জীবনে তাঁকে আর দেখতে পাব।” রাম মন্দিরের ভূমি পুজো প্রসঙ্গে আক্ষেপের সঙ্গে তিনি বলেন, “অযোধ্যার ভূমি পুজো শুভ। কিন্তু তথাকথিত বাবরি মসজিদ ভেঙে ফেলার পর থেকে আমাদের সুখ চলে গিয়েছে।”

ছেলে রবীন্দ্রনাথ কারণভার বলেন, স্টেশনে আমার বাবার একটি দর্জির দোকান ছিল। তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সক্রিয় কর্মী ছিলেন। পরে আমরা জানতে পারি তিনি কিছু বন্ধু ও আত্মীয় সঙ্গে অযোধ্যায় গিয়েছেন।” তিনি আরও বলেন, “তথাকথিত বাবরি মসজিদ ভেঙে যাওয়ার পর অনেকে ফিরে এলেও আমার বাবা আর ফিরে আসেননি। আমরা পুলিশকে জানিয়েছিলাম। কিন্তু খুঁজে পাওয়া যায়নি।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news