চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
সোমবার গভীর রাতে আগুন লাগে বারুইপুরের (Baruipur) কাছারি বাজারে। রাত দেড়টা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। হঠাৎই ওই বাজারের কাপড় পট্টি থেকে হঠাৎই আগুনের লেলিহান শিখা বেরোতে দেখেন স্থানীয় মানুষ। দ্রুতই সেই আগুন চারপাশের বাজারে ছড়িয়ে পড়ে। দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছায় ইঞ্জিন। কাছারি বাজারে যে কাপড় পট্টিতে আগুন লাগে তা ঠিক উল্টোদিকে বারুইপুর থানা। তাই থানায় খবর যেতে বেশি দেরি হয়নি। এমনকি থানা থেকেও আগুনের লেলিহান শিখা দেখা যায়। তার ফলে আতঙ্কিত হয়ে পড়ে সবাই। মঙ্গলবার সকাল পর্যন্ত আগুন নেভানো যায়নি।
তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে দেখা হচ্ছে এর পেছনে কোনও ষড়যন্ত্র আছে কিনা। সেই বিষয়টি খতিয়ে দেখছে বারাইপুর থানার পুলিশ। আগুন নেভাতে দমকলের আটটি ইঞ্জিন রাত থেকেই কাজ শুরু করে। কিন্তু এদিন সকাল পর্যন্ত আগুন পুরোপুরি নেভাতে পারেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news