Breaking News
Home / TRENDING / ১৪ এপ্রিলের আগে করা বুকিংয়ের টাকা ফেরাবে রেল

১৪ এপ্রিলের আগে করা বুকিংয়ের টাকা ফেরাবে রেল

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

১৪ এপ্রিলের আগে টিকিট বুকিংয়ের টাকা ফেরত পাবেন যাত্রীরা, জানাল রেল করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্কে গত ২৫ মার্চ দেশজুড়ে ট্রেন পরিষেবা বন্ধ করে দেয় ভারতীয় রেল (Indian Railway)। যাঁরা আগে থেকে টিকিট বুকিং করেছিলেন, তাঁদের টিকিট বাতিল হয়ে যায়। এবার রেলের তরফে জানানো হয়েছে, ১৪ এপ্রিল বা তার আগে যাঁরা দূরপাল্লার ট্রেনের টিকিট বুক করেছিলেন তাঁদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে। সেই ট্রেনগুলি বাতিল করেছিল রেল।

প্রসঙ্গত, গত ১৪ এপ্রিল ৩০ জুন পর্যন্ত সমস্ত দূরপাল্লার ট্রেনের বুকিং বাতিল করেছিল রেল। কিন্তু কেন্দ্রের সিদ্ধান্তে শ্রমিক স্পেশ্যাল ও বিশেষ ট্রেন চালু করে রেল। সেই ট্রেনগুলির মাধ্যমে গোটা দেশে বিভিন্ন জায়গা থেকে কয়েক লক্ষ মানুষ নিজেদের ঘরে ফিরেছেন। এখনও পর্যন্ত ২১ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত যাত্রীদের টিকিট বাতিল বাবদ ১,৮৮৫ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানিয়েছে রেল। ওই টিকিটগুলি অনলাইনে বুক করা হয়েছিল।

এদিকে, আর্থিক সংকট কাটাতে এবার নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। জানা গিয়েছে, নতুন সব ধরনের পদকে ‘ফ্রিজ’ করা হবে। পাশাপাশি, এখনও যে নিয়োগগুলি প্রক্রিয়াধীন রয়েছে সেগুলির প্রয়োজনীয়তা খতিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তৈরি হচ্ছে আকশন প্ল্যান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *