Breaking News
Home / TRENDING / আপনার কি উচ্চ রক্তচাপ? সুগার আছে? এড়িয়ে চলুন ট্রেন, ঘোষণা খোদ রেলমন্ত্রকের

আপনার কি উচ্চ রক্তচাপ? সুগার আছে? এড়িয়ে চলুন ট্রেন, ঘোষণা খোদ রেলমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

প্রবাসী শ্রমিকদের বাড়ি ফেরানো সুনিশ্চিত করতে ভারতীয় রেল প্রতিদিন দেশজুড়ে বেশকিছু শ্রমিক স্পেশাল ট্রেন চালাচ্ছে। দেখা যাচ্ছে, কোভিড-১৯ মহামারীর প্রকোপে স্বাস্থ্য খারাপ হওয়ার ঝুঁকি সম্বলিত পূর্ব-বিদ্যমান উপসর্গ নিয়ে কিছু লোক শ্রমিক স্পেশাল ট্রেনে সফর করছেন। আগে থেকে থাকা এরকম উপসর্গ নিয়ে যাত্রার সময়ে কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এরকম কিছু যাত্রীর সুরক্ষার জন্য রেলমন্ত্রক (Railway Ministry) ও স্বরাষ্ট্রমন্ত্রক (Home Ministry) আবেদন করেছেন, পূর্বে বিদ্যমান রোগ যেমন, উচ্চ রক্তচাপ, মধুমেহ, হৃদরোগ, কর্কটরোগ, কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, গর্ভবতী মহিলা, ১০ বছরের কম বয়সের শিশু এবং ৬৫ বছরের বেশি বয়স্ক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অত্যন্ত প্রয়োজন না থাকলে ট্রেন যাত্রা থেকে এড়িয়ে চলুন।

রেল মন্ত্রক থেকে যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, “ভারতীয় রেল পরিবার দেশের নাগরিকদের অবাধ রেল যাত্রার প্রয়োজন পূর্ণ করতে চব্বিশ ঘণ্টা সাত দিন অক্লান্তভাবে কাজ করে চলেছে। কিন্তু আমাদের যাত্রীদের সুরক্ষাই আমাদের কাছে সবচেয়ে বড়। আর এর জন্য সমস্ত যাত্রীদের সহযোগিতা একান্তভাবে কাম্য। যে কোনও রকম আকস্মিকতা এবং জরুরী প্রয়োজনে অনুগ্রহ করে আমাদের রেল পরিবারের সঙ্গে যোগাযোগ করতে ইতস্তত করবেন না। ভারতীয় রেল আপনাদের সেবার জন্য সবসময় নিযুক্ত আছে।” পাশাপাশি যাত্রীদের প্রয়োজনে দুটি হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। হেল্পলাইন নম্বর দুটি হল ১৩৮ এবং ১৪৯।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *