Breaking News
Home / TRENDING / ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ করে দিল রেলমন্ত্রক

৩১ মার্চ পর্যন্ত সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ করে দিল রেলমন্ত্রক

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Cooronavirus) আতঙ্কের জেরে ৩১ মার্চ পর্যন্ত দেশ জুড়ে সমস্ত যাত্রীবাহী ট্রেন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার, লোকাল-সহ সমস্ত রকম ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। রবিবার মধ্যরাতের পর থেকে বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার মেট্রো পরিষেবাও।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, ‘‘সব ধরনের ট্রেন বন্ধ রাখার কথা বলা হয়েছে।’’ দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, ‘‘লোকাল প্যাসেঞ্জার, দূরপাল্লার ট্রেন পরিষেবা আপাতত বন্ধ থাকাবে।’’ মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘‘আজ রবিবার মেট্রো পরিষেবা চলবে। তবে কাল থেকে বন্ধ থাকবে।’’

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *