চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের (Cooronavirus) মোকাবিলায় শেষ পর্যন্ত
কলকাতা-সহ রাজ্যের সমস্ত পুর শহর লকডাউনের সিদ্ধান্ত নিল প্রশানস। সোমবার বিকেল থেকে লকডাউন ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কেন্দ্র তরফে দেশে ৭৫টি জেলা লকডাউনের পরামর্শ দেওয়া হয়। এরমধ্যে কলকাতাও রয়েছে। করোনা রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিলোত্তমা কলকাতা-সহ বাকি পুর শহরগুলিকে লকডাউন করে দেওয়া হবে। ফলে আগামী এক সপ্তাহ শুধুমাত্র অত্যাবশকীয় পরিষেবা মিলবে। এরমধ্যে রয়েছে দুধ, ওষুধ, দমকল-সহ হাতেগোনা কিছু পরিষেবা।

গোটা দেশের যে ৭৫টি জেলায় করোনা ভাইরাসে সংক্রামিত রোগী পাওয়া গিয়েছে সেখানে কেবলমাত্র জরুরি পরিষেবা চালু রাখার নির্দেশ দিল কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকার। রবিবার সকালে কেন্দ্রের ক্যাবিনেট সচিব প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি সব রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকেই স্থির হয়েছে, দেশের যে ৭৫টি জেলা থেকে কোভিড-১৯ আক্রান্তের খবর এসেছে সেখানে অবিলম্বে শুধু জরুরি পরিষেবা চালু রেখে সব বন্ধ করে দেওয়া হোক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news