Breaking News
Home / TRENDING / ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাত

ভারতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে সাত

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা ভাইরাসের (Cooronavirus) আক্রমণে এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে সাত জনের। রবিবার সকালে মুম্বইতে মারা গিয়েছেন একজন করোনা আক্রান্তের। তারপরেই যায় বিহারে করোনা সংক্রমণেই মৃত্যু হয়েছে একজনের। বিহারে আরও একজনের শরীরে সংক্রমণের নমুনা মিলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে দেশে এখন মোট  করোনা আক্রান্তের সংখ্যা ৩২৪।

বিহারের স্বাস্থ্য সচিব সঞ্জয় কুমার জানিয়েছেন করোনাভাইরাসে আক্রান্ত মৃতের বয়স মাত্র ৩৮ বছর। জানা গিয়েছে, সম্প্রতি কাতার থেকে ফিরেছিলেন ওই যুবক। পাটনার এইমসে শনিবার সন্ধ্যায় কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর দেখা গিয়েছিল করোনা পজিটিভ এসেছিল ওই যুবকের রিপোর্টে। সাতজনের মৃত্যুর খবরে আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *