Breaking News
Home / TRENDING / বরাত জোর: অল্পের জন্য রেল দুর্ঘটনা এড়াল রাজ্য

বরাত জোর: অল্পের জন্য রেল দুর্ঘটনা এড়াল রাজ্য

নিজস্ব সংবাদদাতা:

হতে পারত বড়সড় রেল দুর্ঘটনা। কিন্তু শেষ মুহূর্তে লাইনের তদারকিতে নিযুক্ত কর্মীদের নজরে পড়ে বিপজ্জনক ফাটলটি। দ্রুত বন্ধ করে দেওয়া হয় ওই লাইনে ট্রেন চলাচল। ফলে এযাত্রায় যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হল না।

রানিগঞ্জ আসানসোলের মাঝের স্টেশন নিমচার কাছে ঘটেছে এই ঘটনা। বুধবার সকালে ডাউন লাইনে দেখা যায় বড়সড়  ফাটল। চোখে পড়া মাত্র ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এর জেরে নয়াদিল্লি-হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়।পাশাপাশি এই ঘটনার ফলে সকালের একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়ে।

ইতিমধ্যে ঘটনাস্থলে রেলের উচ্চপদস্থ আধিকারিকরা পৌঁছেছেন।ফাটল তথা লাইন সংস্কারের কাজ চলছে জোরকদমে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *