নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ :
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ালো রায়গঞ্জ থানার রামপুরে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ। কত টাকা চুরি গিয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সোমবার গভীর রাতে রায়গঞ্জ থানার রামপুর গ্রামে কানাড়া ব্যাঙ্কের শাখায় একদল দুষ্কৃতি দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায়। দুষ্কৃতিরা প্রথমেই সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেয়। এরপর সিকিউরিটি অ্যালার্মের তার ছিঁড়ে ফেলে গ্যাস কাটার দিয়ে শাটার ও কলাপসিবল গেটের তালা ভেঙে ব্যাঙ্কের ভেতরে প্রবেশ করে। ব্যাঙ্কের ভেতরে ঢুকে কত টাকা লুট করেছে তার পরিমান জানা যায়নি। তবে চুরির ধরন দেখে বড়ধরনের ক্ষতিই হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news