নিজস্ব সংবাদদাতা, হলদিয়া :
মঙ্গলবার ভোরে হুগলী নদীতে ডুবল বাংলাদেশী বার্জ। ডুবন্ত বার্জ থেকে উদ্ধার করা হল ১০ নাবিককে। এম বি সোম নামে বাংলাদেশের ওই বার্জটি ছাই নিয়ে যাচ্ছিল। হঠাৎই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের কাছে বার্জটি বজবজ থেকে ছাই নিয়ে নামখানা যাওয়ার সময় হঠাৎই হুইলের চেন কেটে যাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে যায়। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ফলে বার্জটি কাছেই থাকা একটি বয়াতে ধাক্কা মারে। জোরালো ধাক্কার ফলে বার্জটির তলার দিকে ফুটো হয়ে জল ঢুকতে থাকে। নাবিকরা কোনরকমে বার্জটাকে যাতে পাড়ের দিকে আনা যায় চেষ্টা করতে থাকে। ততক্ষণে ডুবতে শুরু করেছে বার্জটি। স্থানিয় মৎস্যজীবীরা ছোট নৌকা নিয়ে গিয়ে বার্জে থাকা ১০ জনকে উদ্ধার করে পাড়ে নিয়ে আসে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news