নিজস্ব সংবাদদাতা
জম্মু কাশ্মীরের হান্দওয়াড়ার গুলুরা গ্রামে ২ জঙ্গিকে খতম করল ভারতীয় সেনা। সেনাবাহিনীর কাছে খবর ছিল ওই গ্রামে ২-৩জন জঙ্গি লুকিয়ে রয়েছে। এরপর মঙ্গলবার ভোরে জওয়ানরা গুলুরা গ্রামে তল্লাশি চালায় এবং তখন তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা । দুই জঙ্গি মারা পড়লেও এক জঙ্গি পালিয়ে যেতে সক্ষম হয়। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা। মৃত জঙ্গিদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news