Breaking News
Home / TRENDING / আয়কর দফতরের বড় সাফল্য, পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হাজার কোটি

আয়কর দফতরের বড় সাফল্য, পাঁচতারা হোটেল থেকে উদ্ধার হাজার কোটি

নিজস্ব প্রতিনিধি: কালো টাকা উদ্ধারে বড় সাফল্য পেল আয়কর দফতর ।একটি বিখ্যাত হোটেল চেইন এ রেড করে প্রচুর বিদেশি সম্পত্তির হদিশ পাওয়া গেল। যে সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে তা পুরোটাই কালো টাকার আওতায় আসবে বলে জনিয়েছেন আয়কর দফতরের আধিকারিকরা।

ভারত হোটেলস গ্রুপ এর অধীন ললিত হোটেল এবং এর সঙ্গে যুক্ত ১৩ টি জায়গায় রেড চালিয়ে প্রায় হাজার কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়ার এই সংস্থার অধীন কার্গো মোটরেও অভিযান চালায় আয়কর দফতর।আধিকারিকরা জানিয়েছেন বিদেশের বেশ কিছু হোটেলে বিনিয়োগের সঙ্গে সঙ্গে বিদেশী ব্যাঙ্কেও অ্যাকাউন্ট ছিল কোম্পানিটির। এই বিনিয়োগ সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে রাখা হয় আয়কর দফতরকে। বিভিন্ন জায়গা থেকে আড়াই কোটি টাকার ঘড়ি, নগদ ৭৫ লাখ টাকা এবং ২৩ কোটি টাকার অলঙ্কার বাজেয়াপ্ত করা হয়েছে।

যে ভাবে বিভিন্ন পরতে টাকা বিদেশে বিণিয়োগ করা হয়েছিল তা দেখে বিস্মিত হয়ে যান আয়কর দফতরের আধিকারিকরাও।বহু বছর ধরেই এই পদ্ধতিতে বিদেশী বিনিয়োগ করে আসছিল সংস্থাটি। এর সূত্র ধরে আরও কালো টাকার হদিশ পাওয়া যাবে বে আশাবাদী আয়কর দফতর।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *