Breaking News
Home / TRENDING / বেড়াতে ভালবাসেন? তাহলে আপনার জন্য ভাল খবর দিচ্ছেন নরেন্দ্র মোদি

বেড়াতে ভালবাসেন? তাহলে আপনার জন্য ভাল খবর দিচ্ছেন নরেন্দ্র মোদি

নিজস্ব প্রতিনিধি: যাঁরা বছরে ১৫টির বেশি জায়গায় ভ্রমণ করবেন তাঁদের যাতায়াতের খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। শুক্রবার শেষ হল ওড়িশা সরকারের আয়োজিত দুদিনের ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স। সেখানেই এমন লোভনীয় প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল। তবে শুধু বেড়াতে গেলেই হবে না।

ফিরে এসে বেড়ানোর ছবি আপলোড করতে হবে ইনক্রেডিবল ইন্ডিয়ার ওয়েবসাইটে। তবেই মিলবে বেড়ানোর খরচ। আরও একটা শর্ত অবশ্য দিয়েছেন মন্ত্রী এর জন্য। এই ১৫ টি জায়গা কিন্তু ভ্রমনার্থীর নিজের রাজ্যে হলে চলবে না। রাজ্যের বাইরে কিন্তু দেশের মধ্যে ভ্রমণ করতে হবে এই সুবিধা পাওয়ার জন্য।
তবে একে ঠিক যাতায়াতের খরচ বলতে নারাজ প্রহ্লাদ প্যাটেল। তিনি বলেছেন যাঁরা নিয়মিত ঘোরেন তাঁদেরকে উৎসাহ দেওয়া উচিত। সরকার এভাবে তাঁদের উৎসাহ দেবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *