নিজস্ব প্রতিনিধি: জৈশ এ মহম্মদ –এর সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গী এবং তাদের নেতাকে কার্যত বন্দী করে ফেলল সেনাবাহিনী। শণিবার দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় কোয়াসি ওয়াশির এবং তার তিন সঙ্গীকে ঘিরে ফেলে সেনা। গত অগস্ট মাসে পুলওয়ামা জেলার কয়েকজন বাসিন্দাকে হত্যা করে এই ব্যক্তি।
মঙ্গলবার থেকে চলা এই গুলির লড়াই তখনই শুরু হয় যখন বিশেষ সূত্রে সেনার কাছে খবর আসে যে দক্ষিণ কাশ্মীরের এই এলাকায় সন্ত্রাসবাদীরা লুকিয়ে রয়েছে। জায়গাটি ঘিরে ফেলার সঙ্গে সঙ্গে চলতে থাকে সার্চ অপারেশন। জানা যায় এলাকার একটি বাড়িতে লুকিয়ে রয়েছে জঙ্গীরা। বাড়ির কাছে বাহিনী পৌঁছনমাত্র গুলি চালাতে শুরু করে ওয়াশির-এর সহযোগীরা। এক পুলিশ কর্মী এবং এক জওয়ান এনকাউন্টারে শহীদ হন।নিহত হয় আবু সাইফুল্লা নামে এক জঙ্গী যে এই এলাকায় বেশ কিছু বছর ধরে সক্রিয় ছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news