নীল বণিক:
‘অভিষেক ব্যনার্জি সহ রাজ্যের শাসক দলের নেতাদের কথা প্রমাণ করছে রাজ্যে গণতন্ত্র নেই।’ মঙ্গলবার মৌলালী যুব কেন্দ্রে একথা বলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, ‘ডিসেম্বরে দলের রথযাত্রা নিয়ে তৃণমূল হুমকির রাজনীতি শুরু করেছে। মঙ্গলবার মৌলালী যুব কেন্দ্রে রাহুল সিনহা অভিযোগ করেন, শাসক দলের মন্ত্রীরাই বারবার হুঙ্কার তুলছেন, রথযাত্রা বার করতে দেওয়া হবে না ইত্যাদি বলে। রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের নেতারা হুমকি দিতে শুরু করেছেন। কিন্তু তৃণমূলের হাজার হুমকির পরেও ডিসেম্বরে বিজেপির রথযাত্রা বের হবে বলে জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
এদিন রথযাত্রা নিয়ে রাজ্য প্রশাসনকে নিরপেক্ষ থাকার পরামর্শ দেন রাহুল সিনহা। তার দাবি, রাজ্য বিজেপি প্রশাসনের অনুমতি নিয়েই রথযাত্রা বার করবে। কিন্তু প্রশাসন যদি অনৈতিক ভাবে রথযাত্রা বন্ধ করে, তাহলে উত্তাল হবে রাজ্য রাজনীতি। রাহুল আরও বলেন, তার দায় রাজ্য প্রশাসনকেই নিতে হবে।
মঙ্গলবার মৌলালী যুবকেন্দ্রে দলের রাজ্য কিষান ও শ্রমিক সংগঠন গণতন্ত্র বাঁচাও যাত্রা সফল ভাবে করার জন্য একটি আলোচনা সভার আয়োজন করেছিল। সভাতে দলের দুই শাখা সংগঠনের রাজ্য নেতৃত্ব উপস্থিত ছিল। সভার অানুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news