চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বছর ঘুরলেই বিধানসভা ভোট। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করার জন্য মাঠে নেমে পড়েছে বিজেপির কেন্দ্রীয় নেতারা। এরই মধ্যেই বিজেপির (BJP) অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে আসছে। যেমন সোমবার রাখি পূর্ণিমা উপলক্ষ্যে রাহুল সিংহ (Rahul Sinha) রাজ্যে অফিসে এলেও বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) হাতে রাখি না পড়েই রাজ্যে অফিস ছেড়ে বেড়িয়ে যান। এদিনই সাংবাদিক বৈঠকে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) দাবি করেছেন, কোনও অন্তর্দ্বন্দ্ব নেই রাজ্য বিজেপি-তে। আর তারপরই দেখা গেল রাহুল সিংহ মহিলা মোর্চা সভানেত্রীর হাতে রাখি না পড়ে বেরিয়ে গেলেন। রাহুল সিংহের এই ‘গোঁসা’ চোখে আঙুল দিয়ে আরও একবার দেখিয়ে দিয়েছে বাংলার বিজেপির অন্দরের অন্তর্দ্বন্দ্ব।
যদিও, দিলীপ ঘোষ বলেন, “বিজেপির মধ্যে কোনও বিভেদ নেই। বিজেপি আছে বিজেপিতেই। যাঁরা নিজেদের ঠিক রাখতে পারছেন না, তাঁরাই এই বিভেদ তৈরি করার চেষ্টা করছেন।” মধ্যে ‘অন্তর্কলহ’ ও ‘অন্তর্দ্বন্দ্ব’ সংবাদমাধ্যমের একাংশের তৈরি বলেও তোপ দাগেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ যখন এমন দাবি করছেন, তখন রাখি উৎসবকে কেন্দ্র করেই সামনে এল রাহুল সিংহের ‘গোঁসা’। এদিন রাখি উৎসবে দিলীপ ঘোষকে বিরাট বড় একটি রাখি পরানো হয় মহিলা মোর্চার তরফে। দিলীপ ঘোষকে প্রথমে রাখি পরান বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। তারপর একে একে অন্য নেত্রীরা। বড় রাখি ছিল রাহুল সিনহার জন্যেও। দিলীপ ঘোষকে রাখি পড়ানোর উৎসাহ দেখে তিনি সেই রাখি পরেননি। ‘রাগ’ করে বেরিয়ে যান পার্টি অফিস থেকে ! বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা ভেবেছিলেন রাহুল সিংহকে তাঁর ঘরে গিয়ে রাখি পরাবেন। কিন্তু তাঁর আগেই বেরিয়ে যান তিনি। শুধু দলেরই এক মহিলা কর্মীর হাতে বানানো রাখিটি পরেন রাহুল সিংহ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news