Breaking News
Home / TRENDING / এলাকায় নেই কোনও কোভিড পজিটিভ, রোগ প্রতিরোধ বাড়াতে শিকড়, কন্দই ভরসা আদিবাসীদের

এলাকায় নেই কোনও কোভিড পজিটিভ, রোগ প্রতিরোধ বাড়াতে শিকড়, কন্দই ভরসা আদিবাসীদের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কোভিড-১৯ অতিমারীর সঙ্গে গোটা বিশ্ব আজ লড়ছে। কিন্তু এই মারণ ভাইরাস বন্য অঞ্চলে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের মধ্যে কোনো প্রভাব ফেলতে পারেনি। মুসুরু, চামারাজানগর এবং কোডাগু কিছু অঞ্চলে করোনা সংক্রমণের কোনও খবর নেই। এর কারণ হিসেবে মনে করা হচ্ছে প্রকৃতির ওপর নির্ভরশীল আদিবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি রয়েছে। 

পূর্ব ও পশ্চিম ঘাট অঞ্চলের বিভিন্ন অঞ্চলে ৩০০ টিরও বেশি হাদিস সম্প্রদায়ের মানুষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী খাবারের সঙ্গে ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য অন্যদের কাছে উদাহরণ তৈরি করেছে। এঁরা নিজেদের মতো করে কঠোরভাবে লকডাউন পালন করেছে। হোম কোয়ারান্টাইন, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ ছাড়া নিজেদের এলাকায় বহিরাগতদের প্রবেশের ওপরও কঠোর পদক্ষেপ নিয়েছে। 

যদিও ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোর ও অন্যান্য শহর থেকে আসা যুবকদের নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু কোনও পজিটিভ রিপোর্ট আসেনি। এই অঞ্চলের আদিবাসীরা মূলত শিকড়, কন্দ ও শাকসবজির ওপরে নির্ভরশীল। তাঁরা আপেল ও জামের মতো প্রকৃতির ফলের উপর ভরসা রাখেন। শ্রীরাসাগর নামে এক লেখক আদিবাসীদের খাদ্যাভাস নিয়ে কাজ করেন। তিনি লক্ষ্য করেন যে, তাঁরা ৮০ রকমের সবুজ শাকসবজি খায় যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।

হোসাহল্লি হাদির উপজাতি পি কে রামু জানিয়েছেন, ওই এলাকার ৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। কিন্তু কোনও কোভিড -১৯ পজিটিভ পাওয়া যায়নি। প্রাকৃতিকভাবে পাওয়া বাঁশের কান্ড, মাছ এবং কাঁকড়া তাঁদেরকে উষ্ণ রাখতে সাহায্য করেছে যা প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তুলেছে। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *