নীল বণিক:
সমর্থকদের নির্ভয়ে প্রধানমন্ত্রীর সভায় আসতে আহ্বান করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি বলেন, আগামী ২ ফেব্রুয়ারি দুর্গাপুরে প্রধানমন্ত্রী সভা করবেন। সেই সভায় বিজেপি কর্মীদের ভিড় আটকাতে জেলা জুড়ে সন্ত্রাস শুরু হয়েছে। তৃণমূল কর্মীরা দুর্গাপুরের আশপাশে সন্ত্রাস শুরু করেছে বলে বুধবার জানান বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
এদিন সন্ত্রাসকে প্রতিহত করে দলীয় কর্মীদের সভাস্থলে আশার অনুরোধ জানান রাহুল সিনহা। এইসঙ্গে বলেন, দুর্গাপুরের সভায় রেকর্ড ভিড় হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news