Breaking News
Home / TRENDING / আমার হাতেও সিআইডি আছে, প্রশাসনিক সভায় শাহকে পাল্টা মুখ্যমন্ত্রীর

আমার হাতেও সিআইডি আছে, প্রশাসনিক সভায় শাহকে পাল্টা মুখ্যমন্ত্রীর

নীল বণিক:

অমিত শাহ-র নাম না করে চ্যালেঞ্জ মমতার। রামপুরহাটে মুখ্যমন্ত্রী বলেন, আমি ছবি আঁকলে চোর। আপনার দলের সবাই চোর। প্রসঙ্গত, মঙ্গলবার কাঁথিতে মুখ্যমন্ত্রীর ছবি আঁকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেই প্রসঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি ছবি আঁকি বহুদিন ধরে। যারা জানেন না তারা জেনে রাখুন। সিবিআই দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমাকে ইডি ও আয়কর অফিস দেখিয়ে চমকে লাভ নেই। বাংলা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বাঙালিদের উপর সিবিআই হানা হলে আমি ছাড়ব না। আমার হাতেও সিআইডি আছে। আমার হাতেও আর্থিক দুর্নীতি দমনশাখা রয়েছে। গ্যাস কেলেঙ্কারির সব কথাই আমি জানি। শিশুচুরির সব তথ্যই আমার কাছে রয়েছে। আমিও পাল্টা গ্রেফতার করতে পারি, বলেন মুখ্যমন্ত্রী।

বীরভূমের রামপুরহাটের প্রশাসনিক সভায় এদিন মুখ্যমন্ত্রী মূলত অমিত শাহ-র ভাষণের কাউন্টার করেন। ফলে প্রশাসনিক সভায় অমিত শাহকে রাজনৈতিক জবাব দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *