Breaking News
Home / TRENDING / শ্মশান যাত্রার জন্য ‘পবিত্র যাত্রা’ করছে তৃণমূল: রাহুল সিনহা

শ্মশান যাত্রার জন্য ‘পবিত্র যাত্রা’ করছে তৃণমূল: রাহুল সিনহা

নীল বণিকঃ

শ্মশান যাত্রার জন্যই তৃণমূল পবিত্র যাত্রা করছে। শুক্রবার কলকাতায় তৃণমূলের পবিত্র যাত্রাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। প্রসঙ্গত, বিজেপির রথযাত্রার পাল্টা তৃণমূল কংগ্রেসও রাজ্য জুড়ে পবিত্র যাত্রা করবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেই রাজ্যের শাসক দলের পবিত্র যাত্রাকে তীব্র আক্রমণ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তিনি বলেন, তৃণমূলের লজ্জা নেই। তাই ফের বিজেপিকে নকল করছে। এর আগেও পুরুলিয়ায় দলের সর্বভারতীয় সভাপতির পাল্টা জনসভা করেছিল তৃণমূল। রাজ্যের শাসক দলের সেই জনসভাও ফ্লপ হয় বলে এদিন দাবি করেন রাহুল সিনহা। এমনকি পশ্চিম মেদিনীপুরের প্রধানমন্ত্রীর জনসভার পাল্টা জনসভা করে তৃণমূল লোক হাসিয়েছিল বলে জানান রাহুল সিনহা। তাই রাজ্যের শাসক দলকে তাঁর পরামর্শ বিজেপিকে চ্যালেঞ্জ করবেন না। তাহলে রাজনৈতিক ময়দান থেকে তৃণমূল বিনাশ হয়ে যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *