ওয়েব ডেস্ক:
ঘূর্ণিঝড় গাজার তাণ্ডবে প্রাণ গেল ১১জনের, আহত বহু। আগেই সতর্কবার্তা ছিল। সেই মতো প্রশাসন ব্যবস্থাও নিয়েছিল। বিপজ্জনক স্থান থেকে স্থানীয়দের সরিয়ে নেওয়া হয়েছিল ত্রাণশিবিরে। তারপরেও শেষ রক্ষা হল না।
বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পরে তামিলনাড়ুতে একাধিক এলাকায়। প্রবল গতির হাওয়ার সঙ্গে শুরু হয় তুমুল বৃষ্টি। ঝড়ের তাণ্ডবে প্রচুর গাছ উপড়ে যায়, ভেঙে পড়ে একাধিক বাড়ি। বৃহস্পতিবার রাত ১.৪০ নাগাদ তামিলনাড়ুর নাগাপট্টনমে আছড়ে পড়ে ‘গাজা’৷ যার জেরে নাগাপট্টনম ও বেদারণয়মে প্রবল বৃষ্টি শুরু হয়৷
নাগাপট্টিনম, তিরুওয়ারুর, কুড্ডালোর এবং রামনাথপুরম সহ সাত জেলার স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে৷ এদিকে ভারতীয় নৌসেনা দক্ষিণ তামিলনাড়ু এবং পুদুচেরির সৈকতে সতর্কবার্তা জারি করেছে৷ নৌসেনা আধিকারিকরা জানান, সাহায্যের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়, তারপরেও প্রাণ গিয়েছে ১১ জনের৷ এই সংখ্যা আরও বাড়তে পারতে পরে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন৷
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news