Breaking News
Home / TRENDING / শকুনের চোখ ভাগাড়ে, ‘দিদি’র চোখ তাঁর টাঙানো ছবির দিকে, টুইট অধীরের

শকুনের চোখ ভাগাড়ে, ‘দিদি’র চোখ তাঁর টাঙানো ছবির দিকে, টুইট অধীরের

নিজস্ব সংবাদদাতা:

ফিল্ম ফেস্টিভেল-এ মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন পরিচালক অনিক দত্ত। এবার একই প্রসঙ্গে রাখঢাকহীন টুইট করলেন অধীর চৌধুরী। আজ তিনি নিজের টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘ব্যক্তিপূজার পূজারিণী ‘দিদি’ মমতা। নন্দনে ছবি, পথে ঘাটে মাঠে ছবি টাঙিয়ে বাংলায় নবজাগরণ হবে না! বাংলা মহাপুরুষদের দেশ, মা সারদা , ভগ্নী নিবেদিতার দেশ— সব কেড়ে নেবেন আপনি ?’

এমনকী মমতার ছবির রাজনীতি নিয়ে শকুনের তুলনা টানেন তিনি। অধীর টুইট করেন, ‘শকুনের চোখ থাকে ভাগাড়ের দিকে, দিদি’র চোখ থাকে সকলকে সরিয়ে ― তাঁর টাঙানো ছবির দিকে!’ অধীরের অভিযোগ, ‘বাংলায় ‘দিদি’র নেতৃত্বে ফটোক্রেসি চলছে!!!’

 

― অধীর রঞ্জন চৌধুরী

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *