নিজস্ব সংবাদদাতা
কর্নাটকের কৃষকদের অবস্থা নিয়ে মোদিকে একহাত নিলেন রাহুল গাঁধী। সোশাল মিডিয়ায় ট্যুইট করে রাহুল বলেন, কেন্দ্র সরকার কর্নাটকের কৃষকদের সমস্যার প্রতি উদাসীন। ট্যুইটারে তথ্য দিয়ে কংগ্রেস সভাপতি জানান যে কংগ্রেস শাসিত কর্নাটকে কৃষকদের ঋণ মকুব করতে কোনও অর্থই বরাদ্দ করেনি সরকার। রাহুল আরও জানান যে প্রধানমন্ত্রীর শস্য বীমা যোজনায় কৃষকদের কোনও লাভ নেই, উপরন্তু এর মাধ্যমে বেসরকারি বীমা কোম্পানী গুলি ফুলে ফেঁপে উঠছে। প্রসঙ্গত, মঙ্গলবার কর্নাটকে জনসভায় রাজ্যের কৃষকদের দুরাবস্থার জন্য মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দায়ি করেন মোদি। তিনি বলেন সিদ্দারামাইয়া সরকারই কৃষকদের বীমা যোজনার সুবিধা পৌঁছে দিতে পারেনি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news