Breaking News
Home / TRENDING / দমদমে বালির মধ্যে সদ্যোজাত শিশু উদ্ধার, চাঞ্চল্য

দমদমে বালির মধ্যে সদ্যোজাত শিশু উদ্ধার, চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা

দমদমের ৬ নম্বর ওয়ার্ডে বালির গাদা থেকে একটি সদ্যোজাত শিশু উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, সোমবার গভীর রাতে এলাকায় বালি ফেলতে আসে একটি গাড়ি। তখনও স্থানীয়দের কিছু চোখে পড়েনি। মঙ্গলবার বিকেলে কয়েকটি কুকুরের চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দেখেন বালিতে একটা বাচ্চা শিশু পড়ে আছে। এরপর পুলিশে খবর দেওয়া হয় ।এই খবর শুনে ঘটনা স্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলর বরুণ নট্ট। বাচ্চাটিকে প্রথমে দমদমের পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ,তারপর প্রাথমিক চিকিৎসার পর বাচ্চাটিকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রের খবর বাচ্চাটি এখন সুস্থ আছে। স্থানীয় কাউন্সিলর বরুণ নট্ট জানান যে বাচ্চাটির পুরো দায়িত্ব রাজ্য সরকারের। কে বা কারা ওই বাচ্চাটিকে বালির উপরে ফেলে গেলো তা খতিয়ে দেখছে দমদম থানার পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *