Breaking News
Home / TRENDING / মনমোহনের গায়েও মিথ্যেবাদীর তকমা লাগিয়ে দিলেন রাহুল

মনমোহনের গায়েও মিথ্যেবাদীর তকমা লাগিয়ে দিলেন রাহুল

সুমন ভট্টাচার্য :

নিজেকে মিথ্যেবাদী প্রমাণ করলে দোষ নেই, কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহকেও মিথ্যাবাদী তকমা লাগিয়ে দিলেন রাহুল গাঁধী। শুক্রবার লোকসভায় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পক্ষে মূল ভাষণ দিতে গিয়ে রাহুল গাঁধী অভিযোগ করেছিলেন ফ্রান্সের কাছ থেকে রাফায়েল বিমান কেনা নিয়ে কোনও গোপনীয়তা নেই । ভারত সরকার ইচ্ছে করলেই সমস্ত তথ্য ফাঁস করে দিতে পারে। কিন্তু লোকসভায় অনাস্থা ভোট নিয়ে বিতর্ক শেষ হওয়ার আগেই ফরাসি সরকারের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হল যে প্যারিস এবং নয়াদিল্লি এবিষয়ে চুক্তিবদ্ধ এবং রাহুল গাঁধীর দাবি মোটেই সঠিক নয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় ভারত এবং ফ্রান্সের মধ্যে এই গোপনীয়তার চুক্তি স্বাক্ষর হয়েছিল ২০০৮ সালে , অর্থাৎ যখন নয়াদিল্লির মসনদে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ছিল। তাহলে কী রাহুল গাঁধী জানেন না সত্যি ভারত এবং ফ্রান্সের মধ্যে রাফায়েল চুক্তি নিয়ে গোপনীয়তা বজায় রাখার কী শর্ত রয়েছে? না রাহুল গাঁধী ইচ্ছে করেই লোকসভায় ভুল তথ্য দিয়ে বাজিমাত করতে চেয়েছিলেন?
অনাস্থা বিতর্ক শেষ হওয়ার আগেই যেহেতু ফরাসি সরকারের প্রতিক্রিয়া এসে গিয়েছিল, তাই রাহুল গাঁধীর গায়ে মিথ্যেবাদীর তকমা লাগিয়ে দেওয়া বিজেপির পক্ষে সহজ কাজ ছিল । কিন্তু কংগ্রেস সভাপতি ফরাসি সরকারের প্রতিক্রিয়াতেও নিজের অভিযোগ থেকে পিছু হটেন নি। বরং একধাপ এগিয়ে আবারও দাবি করেছেন, খোদ ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন নাকি তাঁকে বলেছেন যে রাফায়েল চুক্তি নিয়ে কোনও গোপনীয়তা নেই। তাঁকে যখন প্রশ্ন করা হয় তাহলে ফরাসি সরকার কেন বিবৃতি দিয়ে বলছে গোপনীয়তা আছে? তখন অকুতোভয় কংগ্রেস সভাপতি আবারও দাবি করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন যখন তাঁকে এ কথা বলছিলেন তখন সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ এবং কংগ্রেস নেতা আনন্দ শর্মা উপস্থিত ছিলেন । তাহলে এবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কী করবেন? তিনিও কী রাহুল গাঁধীর মতো বলবেন, যে না, রাফায়েল নিয়ে কোনও চুক্তি নেই? যদি মনমোহন সিংহ তাই বলেন, তাহলে বিজেপি আক্রমণ শানাতে পারবে যে শুধু রাহুল গাঁধী নয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও মিথ্যে কথা বলছেন, কারন ফরাসি সরকার বিবৃতি দিয়ে বলে দিয়েছেন, যে ২০০৮ সালে নয়াদিল্লি এবং প্যারিসের মধ্যে এই গোপনীয়তা বজায় রাখার চুক্তি সই হয়েছিল। এবং ২০০৮ সালে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিংহ । তাহলে তাঁর সরকারের করা চুক্তিকে কীভাবে অস্বীকার করবেন মনমোহন সিংহ?

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *