নিজস্ব সংবাদদাতা
এই সবে জনতা ভাবতে শুরু করেছিলেন, তবে এবার পরিপক্কতার দিকে এগোচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কিন্তু অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শেষ হতেই ফ্রান্স জানিয়ে দিল রাফায়েল প্রসঙ্গে রাহুলের বক্তব্য ভিত্তিহীন। ২০০৮ এর গোপনীয়তার চুক্তি অনুযায়ী রাফায়েল ডিল প্রসঙ্গে তথ্য প্রকাশে বাধা রয়েছে বলে জানিয়েছে ফ্রান্স। যদিও এখনও নিজের বক্তব্য থেকে সরে আসেননি রাহুল। তিনি জানিয়েছেন তাঁর সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রনের আলোচনার সাক্ষী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও কংগ্রেস নেতা আনন্দ শর্মা। এখন প্রশ্ন উঠছে তবে কী সদনকে বিভ্রান্ত করছেন রাহুল গাঁধী? এরপর প্রশ্ন করা হলে মনমোহন কি রাহুলকে সমর্থন করবেন? সদনে অনাস্থা প্রস্তাবের আলোচনায় মিথ্যাচার করে কি বিশ্বের সামনে ভারতের মাথা হেঁট হয়ে গেল না? যিনি আসন্ন লোকসভা নির্বাচনে নিজেকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে চাইছেন, তাঁর এ হেন আচরণ কী শোভা পায়?
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news