নিজস্ব সংবাদদাতা
ফের মোদি ঝড়ের সামনে পড়ে এলোমেলো দেখাল কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীকে । কংগ্রেসের তরফে রাহুল যখন বক্তব্য রাখছিলেন, তখন কখনও মুচকি কখনও খিলখিলিয়ে হাসছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু মোদির উত্তর দেওয়ার সময় এক চিলতে হাসতেও পারেননি রাহুল গাঁধী । কর্মসংস্থান, রাফায়েল চুক্তি, রাহুলের ‘ঝপ্পি ড্রামা’ ; প্রত্যেক প্রশ্নের উত্তর স্ট্রেট ব্যাটে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন মোদি। রাহুল গাঁধীর চৌকীদার নয় ভাগিদার প্রসঙ্গে মোদি কটাক্ষ করে বলেন, তাঁর সরকার চৌকিদার এবং ভাগিদার দুটোই, কিন্তু সৌদাগর নয়। এরপর রাহুলের চোখে চোখ রেখে কথা বলার প্রসঙ্গে ব্যঙ্গ করে মোদি বলেন তিনি গরীব মায়ের ছেলে, রাহুলের মতো নামী- দামীদের চোখে চোখ রাখবেন কোন সাহসে! নিজের এক ঘন্টার বক্তব্যে প্রধানমন্ত্রী বুঝিয়ে দেন, দিল্লি দূর অস্ত! এখনও অনেক বাকি রাহুলের মোদি হয়ে উঠতে। তাই রসিকতা করে বলেও দেন ২০২৪ এও আপনারা অনাস্থা প্রস্তাব আনবেন, আর আমি হাসব। তাঁর এই কথা ফলবে কিনা বলবে সময়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news