সূর্য সরকার ও নীল রায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা রাহুল গাঁধী (Rahul Gandhi)। রবিবার টুইট করে তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। টুইটে রাহুল লেখেন, “আপনাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা মমতাজি। আপনার সুস্বাস্থ্য কামনা করি। ” এর আগে কোনওদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে এভাবে কোনও জাতীয় স্তরের নেতা টুইট জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে লক্ষ্য করা যায়নি। রাহুল গান্ধীও এবছর প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন বলেই মত বিভিন্ন মহলের।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় ৫ জানুয়ারি তৃণমূল সুপ্রিমো জন্মদিনের বিষয়টি কয়েকদিন ধরেই ভাইরাল হয়েছে। তৃণমূল কংগ্রেসের সমর্থিত একাধিক পেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নানা পোস্ট ইতিমধ্যেই সাড়া ফেলেছে। অন্য কোনও বছর এভাবে মুখ্যমন্ত্রী জন্মদিন নিয়ে এতটা শুভেচ্ছা ছড়াছড়ি নজরে পড়ে না। সংশ্লিষ্ট মহলের মতে, সোশ্যাল মিডিয়া থেকে বিষয়টি সম্ভবত নজরে আসতে পারে রাহুল গান্ধীর। সেই জায়গা থেকে তিনি ও তৃণমূল সুপ্রিমোকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠালেন।
প্রশাসনিক স্তরে ৫ জানুয়ারি দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন বলা হলেও, পারিবারিক সূত্র অন্য কথা বলছে। তাদের কথায়, এই দিনটি কোনওভাবেই দিদির জন্মদিন নয়। মুখ্যমন্ত্রীর অবশ্য ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, আশ্বিন মাসের দূর্গা অষ্টমী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিন তিথি। তাই ৫ জানুয়ারি তাঁর বাসভবনে কোনও বাড়তি আয়োজন হয় না। রাহুল গাঁধী সেসব না জেনে প্রশাসনিক তথ্যমাফিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news