Breaking News
Home / TRENDING / ১৩ জানুয়ারি দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক

১৩ জানুয়ারি দিল্লিতে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠক

নীল রায়।

নাগরিক সংশোধনী আইনের বিরোধিতায় এবার বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে বৈঠকে বসতে চলেছে। গত শুক্রবার কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জোটবদ্ধ হতে চিঠি পাঠিয়েছিলেন দেশের ১১ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের। আর তারপরেই নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় জাতীয় স্তরে এক মঞ্চে আসছে বিজেপি বিরোধী দলগুলি। সব ঠিকঠাক চললে আগামী ১৩ জানুয়ারি রাজধানীতে বিরোধী নেতৃবৃন্দ এই বৈঠক করবেন। ওই দিন বেলা দু’টোয় সংসদের অ্যানেক্সি ভবনে ওই বৈঠকে উপস্থিত থাকার কথা কংগ্রেস নেত্রী সোনিয়া গাঁধী (Sonia Gandhi), তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার (Sharad Power), আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন প্রমুখ। আমন্ত্রণ জানানো হচ্ছে বাম দলগুলিকে। সূত্রের খবর, বৈঠকে আসবেন বলে জানিয়েছেন বাম দলের নেতারা। সম্প্রতি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথগ্রহণ অনুষ্ঠানে একমঞ্চে হাজির হয়েছিলেন বিজেপি বিরোধী শিবিরের নেতারা।‌

শুক্রবার যোধপুরের সভা থেকে অমিত শাহ (Amit Shah) বলেন, “সবাই এক হলেও আইন থেকে এক ইঞ্চিও সরবে না সরকার। কারণ এই সরকার ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা মানুষজনের প্রতি দায়বদ্ধ।” তিনি আরও বলেন বলেন,”আমি আপনাদের আশ্বস্ত করছি। আপনারা ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে এসেছেন। এখানে কোনও অত্যাচার সহ্য করতে হবে না। সম্মানের সঙ্গে নাগরিকত্ব নিয়ে এখানে থাকবেন। মমতাদিদিকে ভয় পাবেন না।” তিনি আরও বলেন, “গণতন্ত্রে জনতাকে বিভ্রান্ত করা এত সহজ নয়। কাল থেকেই ঘরে ঘরে গিয়ে প্রচার শুরু হবে। আপনাদের ছড়ানো বিভ্রান্তি আমরা দূর করব।” সরকারের অনড় মনোভাবের কথা জেনে এবার একজোট হয়ে বৈঠকে বসতে চলেছেন বিরোধী দলের নেতারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *