ওয়েব ডেকে :
ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমানে খুবই খারাপ অবস্থা চলছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প, তাঁর প্রশাসনকে উভয় দেশের সঙ্গে যোগাযোগ করতে এবং উপত্যকার অশান্তি দ্রুত মেটানোর আর্জি জানিয়েছেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে খুবই খারাপ অবস্থা চলছে। এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি। অনেক সংখ্যক মানুষ মারা যাচ্ছেন। আমরা চাই এটা এখনই বন্ধ হোক। এই প্রক্রিয়ায় আমরা অনেকেই যুক্ত থাকব।
গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ৪০ জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার ঘটনায় কার দায় রয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন ট্রাম্প। পাশাপাশি তিনি বলেন, “ভারত খুব দ্রুত সহকারে এর কারণ খুঁজছে। এই হামলায় ভারত ইতিমধ্যে তাদের ৫০ জন মানুষকে হারিয়েছে। আমি সে ব্যাপারে বুঝি।” তিনি আরও বলেন, “আমি অনেক মানুষের সঙ্গে কথা বলছি। এই পরিস্থিতি খুবই খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এইসব ঘটনা ঘটার কারণে ভারত ও পাকিস্তানের অনেক মানুষের খুবই সমস্যা হচ্ছে। তারপর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে কথা বলে এই বিষয়ে উন্নতি করার কথা বলব। আমি পাকিস্তানের প্রাপ্য ১.৩ বিলিয়ন মার্কিন ডলার আটকে দিয়েছিল তা আমি তাদেরকে ব্যবহার করার জন্য দেব।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news