Breaking News
Home / TRENDING / রাম-রতন ধন পায়ো ! কাল বোন আজ দাদা

রাম-রতন ধন পায়ো ! কাল বোন আজ দাদা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

কংগ্রেস নেতৃত্বের হলটা কি ? গতকাল প্রিয়াঙ্কার পর এবার রাম ভজনা দাদা রাহুলের। বুধবার অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কার্যের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ঠিক তাঁর কিছুক্ষণ আগেই, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রাহুল গাঁধী (Rahul Gandhi) লিখলেন, মর্যাদা পুরুষোত্তম ভগবান রাম শ্রেষ্ঠ মানবিক গুণাবলী। আমাদের মনের গহীনে বসবাসকারী মানবতার মূল উদ্দীপনা।” এটুকু লিখেই ক্ষান্ত হননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি আরও লিখেছেন, “রাম হল ভালোবাসা। তারমধ্যে কখনওই ঘৃণা থাকতে পারে না।” রাহুল লিখেছেন, “রাম হল সমবেদনা। তাঁর মধ্যে কখনওই নিষ্ঠুরতা থাকতে পারে না।” তাঁর আরও সংযোজন, “রাম ন্যায়বিচারক। আর মধ্যে কখনওই অবিচার থাকতে পারে না।”

নিজের রাজনৈতিক জীবনে কখনও রাহুল গাঁধীকে এভাবে রাম বন্দনা করতে শোনা যায়নি। জাতীয় রাজনীতির কারবারীদের মতে, রাম মন্দির নির্মাণ কার্যের সূচনার ফলে বিজেপির (BJP) পক্ষে বেশিরভাগ হিন্দু ভোটারদের চলে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাবে। তাই কৌশলগত কারণেই মন্দির নির্মাণের বিরোধিতা না করে বা তাঁর সমালোচনা না করে, বরং রাহুল গাঁধী রাম ভজনা কি তার কৌশলগত হাতিয়ার করেছেন। কংগ্রেস নেতৃত্বের ধারণা, এমনটা করলে হিন্দু ভোটার কংগ্রেসের পক্ষে বিরূপ মনোভাব পোষণ করবেন না। যা আগামীদিনের ভোটের কংগ্রেসের পক্ষে মঙ্গলজনক হবে। সেই কারনেই মঙ্গলবার রাহুল গান্ধীর বোন তথা সর্বভারতীয় কংগ্রেস কমিটির মহাসচিব প্রিয়াঙ্কা গাঁধী বঢ়রাও (Priyanka Gandhi Vadra) একই সুরে টুইট করেছিলেন। বিবৃতি প্রকাশ করে তিনি বলেছিলেন, “শ্রীরামের মন্দিরের ভূমি পূজনে আসলে দেশের একতাই উদযাপিত হবে।শ্রীরামে ও মাতা সীতার আশীর্বাদে ভূমি পূজনের এই উৎসব দেশের ঐক্য ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের ভিত মজবুত করতে পারে।” এদিনই আবার মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কমলনাথ নিজের সোশ্যাল মিডিয়ার ডিপি গেরুয়া রঙের করে রামমন্দির নির্মাণের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। সঙ্গে বাড়িতে রাম পুজোর বন্দোবস্ত করে হনুমান চালিশা পাঠ করিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *