Breaking News
Home / TRENDING / রামমন্দিরের ভুমি পুজনের দিনের সঙ্গে স্বাধীনতা দিবসের তুলনা করলেন প্রধানমন্ত্রী

রামমন্দিরের ভুমি পুজনের দিনের সঙ্গে স্বাধীনতা দিবসের তুলনা করলেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :

রামমন্দির (Ram Mandir) নির্মাণ কাজের সূচনা দিনটিকে দেশের স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বুধবার অযোধ্যার মাটিতে ভুমি পুজনে অংশ নেওয়ার পর বক্তৃতায় এমনটাই দাবি করলেন তিনি। রামমন্দিরের শিলান্যাসের দিনটিকে স্বাধীনতা দিবসের সঙ্গে তুলনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সারা দেশ স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিল। মন্দিরের জন্যও অনেকে বলিদান দিয়েছে। এত দিনে তাঁকে অপেক্ষা শেষ হল। ১৫ অগস্ট যেমন স্বাধীনতার প্রতীক। আজকের দিনটি তেমনই ত্যাগ, সঙ্কল্প ও সংঘর্ষের প্রতীক।’’ তিনি আরও বলেন, “রাম মন্দির প্রতিষ্ঠা রাষ্ট্র নির্মাণের পদক্ষেপ। আজ জয় শ্রী রামের ধ্বনি শুধু অযোধ্যা নয়, গোটা বিশ্বে শোনা যাচ্ছে। দেশের স্বাধীনতা যুদ্ধের মতোই রাম মন্দিরের জন্য কয়েক শতাব্দী ধরে অনেকে আন্দোলন করেছেন। আজ তারই ফল পেয়েছি আমরা। যাঁদের ত্যাগ ও বলিদানের জন্য আজ রাম মন্দিরের স্বপ্ন পূর্ণ হয়েছে, এ ১২০ কোটি দেশবাসীর তরফ থেকে তাঁদের প্রণাম জানাই। এখানে আসার আগে আমি হনুমান গড়িতে পুজো দিয়েছি। কারণ রামের সব কাজ তো হনুমানই করেন। তাঁরই আশীর্বাদে এই কাজ করতে পেরেছি আমরা। ইন্দোনেশিয়ার মতো মুসলিম প্রধান দেশেও রামায়ণ রয়েছে। শুধু তাই নয়, লাওস, কম্বোডিয়ায় গেলেও রামচন্দ্রের আখ্যান জানা যায়। কবির দাশের রাম থেকে মহাত্মা গাঁধীর ভজনগুলিতে রামনাম রয়েছে।”

মোদী বলেন, ‘‘বহু দিনের প্রতীক্ষা শেষ। এত দিন তাঁবুতে মাথা গুঁজে ছিলেন রামলালা। এ বার তাঁর জন্য সুবিশাল মন্দির নির্মিত হবে। বহু শতক ধরে যে ভাঙা-গড়ার খেলা চলে আসছে, আজ রামজন্মভূমি তা থেকে মুক্ত হল। সরযূ নদীর তীরে সূচনা হল স্বর্ণযুগের।’’তিনি আরও বলেন, ‘‘আজ গোটা দেশ রামময়, রোমাঞ্চিত। পৃথিবীর সর্বত্র রামের ধ্বনি শোনা যাচ্ছে। এই রামমন্দির আমাদের সংস্কৃতির আধুনিক প্রতীক। আমাদের রাষ্ট্রীয় ভাবনার প্রতীক। সারা পৃথিবীর মানুষ এখানে আসবেন। এই মন্দিরের মাধ্যমে বর্তমানের সঙ্গে অতীতের যোগসূত্র স্থাপিত হবে।’’

তাঁর কথায়, ‘‘রাম আমাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন। আমাদের সঙ্গে একাত্ম হয়ে গিয়েছেন উনি। প্রভুর কী অদ্ভূত শক্তি দেখুন, ইমারত নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু তাতেও কিছু হয়নি। রামের অস্তিত্ব মিটিয়ে দেওয়ার সবরকম চেষ্টা হয়েছিল, কিন্তু রাম আমাদের মন জুড়ে রয়েছেন রাম। আমাদের সংস্কৃতির আধার তিনি।’’ মোদী আরও বলেছেন, ‘‘রাম আমাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। সব কাজে রামই আমাদের প্রেরণা। আজ সারা দেশের মানুষ রামমন্দির নির্মাণে শরিক হয়েছেন। রামের চরিত্রের কেন্দ্রবিন্দু হল সত্যপালন। জীবনের এমন কোনও ক্ষেত্র নেই যেখানে রাম আমাদের কাছে প্রেরণা নন। বহুর মধ্যে বৈচিত্রই ভারতের বৈশিষ্ট। ভারতের বিভিন্ন প্রদেশে তাই  রামায়ণের ভিন্ন ভিন্ন গাথা রয়েছে। ভারতের বাইরেও বিভিন্ন দেশে রামায়ণ রয়েছে। সর্বত্রই রাম একইভাবে পূজনীয়।’’

ছবি সৌজন্য : এ এন আই

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *