Breaking News
Home / TRENDING / রাম রাষ্ট্রীয় ভাবনার ও আস্থার প্রতীক, রাম মন্দির আধুনিক সংস্কৃতির প্রতীক বললেন মোদী

রাম রাষ্ট্রীয় ভাবনার ও আস্থার প্রতীক, রাম মন্দির আধুনিক সংস্কৃতির প্রতীক বললেন মোদী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

সম্পন্ন হল অযোধ্যার রাম মন্দিরের ভূমি পুজো ও শিলান্যাসের অনুষ্ঠান। ভূমি পুজো শেষে ফলক উন্মোচন করেন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই ফলকে প্রধানমন্ত্রীর নাম সহ ভূমি পুজোর বিবরণ উল্লেখ রয়েছে। এদিন বক্তৃতার শুরুতেই প্রধানমন্ত্রী ভগবানের রামচন্দ্রের মাতা জানকীর কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী বলেন, “এটা আমার সৌভাগ্য রাম মন্দির ট্রাস্ট আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ দিয়েছেন। আমি এর জন্য শ্রী রামজন্ম ভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই। আর এখানে তো আমাকে আসতেই হত।” একইসঙ্গে তিনি আরও বলেন, ” রাম জন্মভূমি আজ মুক্ত। সরযূ নদীর তীরে সূচনা হল স্বর্ণযুগের। রাম মন্দিরের জন্য অনেকেই জীবন বলিদান দিয়েছেন। তাই আজকের দিন ত্যাগ ও তপস্যার দিন। আর এই এই মন্দির হল ত্যাগ ও তপস্যার প্রতীক। রাষ্ট্রীয় ভাবনার প্রতীক। এই মন্দির তৈরির পর সারা বিশ্ব থেকে দর্শনার্থীরা এখানে আসবেন। আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে।”

ভগবান রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন, “রাম আমাদের মনে রয়েছে। আমাদের ভিতর মিলিয়ে রয়েছে। কোনও কাজ করার সময় আমরা ভগবান রামকে দেখতে পাই। আপনারা ভগবান রামের অদ্ভুত শক্তি দেখুন। ইমারত নষ্ট করা হয়েছে। অস্তিত্ব মেটানোর জন্য অনেক প্রয়াস করা হয়েছে। কিন্তু তারপরেও রাম আমাদের মনে বসে রয়েছেন। রাম আমাদের সংস্কৃতির আঁধার। শ্রীরাম ভারতের মর্যাদা।” তিনি আরও বলেন, “শ্রী রামের মন্দির আধুনিক সংস্কৃতির প্রতীক হবে। আমি জেনে বুঝেই আধুনিক শব্দের প্রয়োগ করেছি। আমাদের শাস্ত্রীয় আস্থার প্রতীক হবে। আমাদের রাষ্ট্রীয় ভাবনার প্রতীক হবে। এই মন্দির কোটি কোটি মানুষের সাময়িক সংকল্পের প্রতীক হবে। এই মন্দির আগামী প্রজন্মের কাছে আস্থা, শ্রদ্ধা ও সংকল্পের প্রেরণা দিতে থাকবে। এই মন্দির তৈরি হওয়ার পর শুধুমাত্র অযোধ্যার না পুরো এলাকার অর্থনৈতিক পরিবর্তন ঘটবে।”

পাশাপাশি মোদী বলেন, “সারা বিশ্ব থেকে মানুষ এখানে আসবেন। শ্রীরাম ও মাতা জানোকি কে দর্শন করতে। রাম মন্দির নির্মাণের এই প্রক্রিয়া রাষ্ট্রকে জোড়ার পদ্ধতি। এটা মহোৎসব বিশ্বকে বিশ্বাসের সঙ্গে জুড়বে। মানুষকে আস্থার সঙ্গে, বর্তমানকে অতীতের সঙ্গে, নিজেকে সংস্কারের সঙ্গে জুড়বে।” মোদীর কথায়, বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা যেই দেশ আছে তা হল ইন্দোনেশিয়া। সেখানে আমাদের দেশের মতো কাকদ্বীপ রামায়ণ, স্বর্ণদ্বীপ রামায়ণ, যোগেশ্বর রামায়ণ এরকম অনেক রাম আছে। রাম সেখানে পূজিত হয়। ইরান এবং চিনেও রামকথা তথা রামের বিবরণ পাওয়া যাবে। শ্রীলঙ্কাতে রামের কথা শোনা যায়। নেপাল তো রামের মাতা জানকীর সঙ্গে জুড়ে রয়েছে।”

প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল ৫ টাকা মূল্যের ১৫ লক্ষ ডাকটিকিট প্রকাশ করার কথা জানিয়েছিলেন।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *