চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা মোকাবিলায় তথা লকডাউন পরিস্থিতিতে দেশের আম জনতাকে সুরাহা দিতেই আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitaraman)। ফলস্বরূপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ভুমিকার ভুয়সী প্রশংসা করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী (Rahul Gandhi)। বৃহস্পতিবার দুপুরে গরিবদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করে কেন্দ্র। এরপর কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধী টুইট করে বললেন, সরকার এই প্রথমবার সঠিক পদক্ষেপ নিল।
The Govt announcement today of a financial assistance package, is the first step in the right direction. India owes a debt to its farmers, daily wage earners, labourers, women & the elderly who are bearing the brunt of the ongoing lockdown.#Corona
— Rahul Gandhi (@RahulGandhi) March 26, 2020
টুইটারে তিনি লিখেছেন, “আমাদের সরকার এই প্রথম সঠিক পদক্ষেপ নিয়েছে। আমরা কৃষক, দিনমজুর, মহিলা ও বয়স্কদের কাছে ঋণী। চলতি লকডাউনে তাঁরা যথেষ্ট সমস্যায় পড়েছেন।” বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে জানিয়েছিলেন, কোভিড-১৯ মোকাবিলায় তাঁর দল সরকারের পাশে আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news