চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বরাকর ধর্মতলা রুটের বাসে কলকাতা আসছিলেন এক মহিলা। বাসে বসে ঘনঘন কাশতে দেখে সন্দেহ হয় চালকের। বৃহস্পতিবার সকালে ধর্মতলা বাস পৌঁছনোর আগেই চালু পুলিশকে বিষয়টি জানান বাসের চালক ও কন্ডাক্টর। এরপর পুলিশের নির্দেশে বাস নিয়ে যাওয়া হয় বেলেঘাটা আইডিতে (Beleghata ID)। কিন্তু নাছোড়বান্দা ওই মহিলা ৭ ঘণ্টা ধরে চেষ্টা করার পরও বাস থেকে নামানো যায়নি তাঁকে।
সরকারি বাসে ঠায় বসেই রয়েছেন তিনি। হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কার্যত হাত জোড় করেছেন তাঁর সামনে। তবুও বাস থেকে নামেননি না ওই মহিলা। বাসে উঠতেও দেননি কাউকে। যার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে বেলেঘাটা আইডি চত্বরে। বার বার বলেছেন আমি কোনওভাবেই অসুস্থ নই। হাসপাতালে চিকিৎসারত তাঁর শরীরের অস্বাভাবিকতা লক্ষ্য করেন। শেষে বহু চেষ্টার পর তাঁকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে পাঠানো হয় বাঙুর হাসপাতাল। স্বস্তির নিঃশ্বাস ফেলে বেলেঘাটা আইডি। শেষে বাস নিয়ে দিকে রওনা দেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ওই বাস চালক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news