Breaking News
Home / TRENDING / বাজার পরিদর্শনে গিয়ে মাস্ক বিলি করলেন মুখ্যমন্ত্রী

বাজার পরিদর্শনে গিয়ে মাস্ক বিলি করলেন মুখ্যমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

করোনা প্রতিরোধে গত সোমবার কলকাতা শহরের হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার বিকেলেই আচমকাই কলকাতার বাজারগুলি পরিদর্শনে গেলেন তিনি। বৃহস্পতিবার পোস্তা, জানবাজার, গড়িয়াহাটের মতো বাজারগুলোতে পরিদর্শনে বেরিয়ে সেই একই বার্তা দিলেন তিনি। সব্জি বিক্রেতার তিনি বললেন, দূরত্ব বজায় রাখলেই কোনও সমস্যা হবে না। আরও একধাপ এগিয়ে তিনি আধলা ইট দিয়ে এঁকে দিয়েছেন সুরক্ষা বলয়। সব্জি বিক্রেতাদের বোঝালেন, “কাছাকাছি এলেই এই রোগ ছড়িয়ে পড়বে। দূরে দূরে থাকতে হবে। মাস্ক, গ্লাভস ব্যবহার করতে হবে।”

খবরের কাগজ, টেলিভিশন নিউজ চ্যানেল সহ একাধিক বিনোদন মাধ্যমে সরকারি বিজ্ঞাপন দিয়ে আগেই পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। এবার সুরক্ষা ও সচেতনতা ছড়াতে একেবারে রাস্তায় নেমে পড়েছেন তিনি। হাসপাতালে গিয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মাস্ক বিলি করেছেন মুখ্যমন্ত্রী। আর একই কায়দায় বাজার পরিদর্শনে গিয়ে নিজে থেকেই এঁকে দিলেন সুরক্ষা বলয়। গরিবদের বিলিয়ে দিলেন মাস্কও। সঙ্গে বলেছেন, “সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করুন। কাছাকাছি দাঁড়াবেন না। অযথা বাড়ির বাইরে বেরোবেন না।” নবান্নের সাংবাদিক সম্মেলনে ছবি এঁকে করোনা সতর্কতার বার্তা দিয়েছিলেন মমতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *