Breaking News
Home / TRENDING / এবার ইংরাজি বললেই দিতে হবে জরিমানা
ROME, ITALY - SEPTEMBER 25: Giorgia Meloni, leader of the Fratelli d'Italia (Brothers of Italy) reacts during a press conference at the party electoral headquarters overnight, on September 25, 2022 in Rome, Italy. The snap election was triggered by the resignation of Prime Minister Mario Draghi in July, following the collapse of his big-tent coalition of leftist, right-wing and centrist parties. (Photo by Antonio Masiello/Getty Images)

এবার ইংরাজি বললেই দিতে হবে জরিমানা

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ এবার ইংরাজি বললেই দিতে হবে ১ লক্ষ ইউরো জরিমানা । এমনই আইনের প্রস্তাব দিল ইটালি সরকার। সরকারি কাজে বিদেশি ভাষার ব্যবহার বন্ধ করতে উদ্যোগী হয়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার।ইংরাজি ভাষার ব্যবহারে সংকটে পড়ছে ইটালির ভাষা ও সংস্কৃতি, এমনটাই মত মেলোনির দল ব্রাদার্স অফ ইটালির। ইংরাজি ভাষা ব্যবহার করলে ১ লক্ষ ইউরো পর্যন্ত ক্ষতিপূরণ গুণতে হতে পারে বলেই জানানো হয়েছে ।

প্রসঙ্গত, ইটালিতে বহু বিদেশি সংস্থার অফিস রয়েছে। জানা গিয়েছে, তাদেরও বাধ্যতামূলক ভাবে ইটালিয়ান ভাষা ব্যবহার করতে হবে। সম্ভব হলে সেই সংস্থা নামগুলিও ইটালিয়ান ভাষায় অনুবাদ করে নিতে হবে।আপাতত সংসদে পেশ হয়েছে এই বিল। দুই কক্ষে পাশ হলে তবেই এই আইন কার্যকর হবে সারা দেশে। প্রধানমন্ত্রীর মতে, “ইংরাজি ভাষা আসলে স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে ধ্বংস করে দেয়। তাই সরকারি-বেসরকারি নির্বিশেষে সমস্ত সংস্থাকেই দান্তের ভাষা, অর্থাৎ ইটালিয়ান ব্যবহার করতে হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *