ওয়েব ডেস্ক:
ভোটের মুখে কল্পতরু রাহুল। ঘোষণা করলেন, দেশের ২০ শতাংশ গরিব পরিবারকে বছরে ৭২ হাজার টাকা করে দেওয়া হবে। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান কংগ্রেস সভাপতি।
উল্লেখ্য, ভোটের মুখে সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতির বন্য বইয়ে দিচ্ছে। সেই খাতেই নয়া সংযোজন রাহুল গাঁধীর আজকের ঘোষণা। প্রসঙ্গত, অন্তর্বর্তিকালীন বাজেটে কেন্দ্র ঘোষণা করেছিল দেশের যেসব কৃষকের জমির পরিমাণ আড়াই একরের কম তারা প্রতি বছর ৬ হাজার টাকা করে পাবেন। সোমবার কতকটা মোদি সরকারের সেই ঘোষণার পাল্টা দিলেন রাহুল গাঁধী, মত বিশেষজ্ঞদের। নতুন প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘ন্যায়’।
রাহুল গাঁধী এদিন বলেন, দেশের যেসব মানুষের নাম মিনিমাম বেসিক ইনকাম গ্যারান্টি স্কিমে নথিভূক্ত রয়েছে কংগ্রেস ক্ষমতায় এলে তাদের মধ্যে ২০ শতাংশ গরিব পরিবার বছরে ৭২,০০০ টাকা করে পাবে।
রাহুল এদিন আরও বলেন, এক দেশে দুই ভারত গড়তে দেবে না কংগ্রেস। মোদি জমানায় দুটি ভারত তৈরি হয়েছে। এক দিকে অনিল আম্বানির ভারত, অন্য দিকে গরিব সাধারণ মানুষের ভারত। কংগ্রেস তা হতে দেবে না। সে কথা মাথায় রেখেই প্রকল্প ‘ন্যায়’ আনা হবে। যাতে উপকৃত হবেন ২৫ কোটি মানুষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news