Breaking News
Home / TRENDING / ফোন ট্যাপ করছে রাজ্য, মারাত্মক অভিযোগ ভারতীর

ফোন ট্যাপ করছে রাজ্য, মারাত্মক অভিযোগ ভারতীর

নীল বণিক:

রাজ্যের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন ভারতী ঘোষ। প্রাক্তন আইপিএস-এর মতে তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। ফোন ট্যাপ করার অভিযোগে সোমবার কমিশনের দ্বারস্থও হলেন ভারতী।

এদিন ভারতী ঘোষ জানান, সুপ্রীম কোর্টের নির্দেশ অমান্য করে আমার ফোন ট্যাপ করছে রাজ্য সরকার। আমি একটি জাতীয় দলের লোকসভার প্রার্থী হওয়া সত্ত্বেও! এছাড়াও ঘাটালের বিজেপি প্রার্থীর অভিযোগ, সাম্প্রতিককালে রাজ্যের পুলিশ তাঁর সঙ্গে একাধিক সময়ে দুর্ব্যবহার করেছে।

রাজ্যের বিরুদ্ধে এহেন অভিযোগ এনে প্রাক্তন আইপিএস বলেন, ঘাটাল লোকসভা কেন্দ্রে আমার পুরো গতিবিধি ফলো করছে পুলিশ। তাতে অবশ্য আমার কোনও বক্তব্য নেই। তাই বলে ফোন ট্যাপ করতে পারে না কোনও রাজ্য সরকার। ফলে আমি এই ঘটনা কমিশনকে জানিয়েছি।

ভারতী জানান, আজ সকালে তাঁর আইনজীবী নির্দিষ্ট অভিযোগ জানিয়ে কমিশনকে  চিঠি দিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *