নীল রায়:
মালদহে রাহুল গাঁধীর জনসভার দিন বদল হল। শনিবার সকালে প্রদেশ কংগ্রেস সূত্রে জানা যায়, এআইসিসি সভাপতির জনসভাটি অনুষ্ঠিত হবে আগামী ২৩ মার্চ। আগে ১৫ মার্চ এই জনসভার দিন স্থির হয়েছিল।
উল্লেখ্য, মালদহের চাঁচলে রাহুল জনসভা করবেন। চাঁচলের কোন স্থানে জনসভাটি হবে তা জানিয়ে দেওয়া হবে শীঘ্রই। সোমেন মিত্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নেতারা আজ সম্ভাব্য সভাস্থল পরিদর্শন করে সভাস্থলের স্থান প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সূত্রের খবর এসপিজি ১৫ মার্চ বিকেল পাঁচটার পর হেলিকপ্টার ওড়ার অনুমতি না দেওয়ায় ওই দিন রাহুল গাঁধীর পক্ষে জনসভা করা সম্ভব হচ্ছে না। তাই ২৩ তারিখে অনুষ্ঠিত হবে জনসভা। আগে ঠিক ছিল দক্ষিণ মালদহের শামসীর মাঠে জনসভাটি হবে। এবার দিন ও সময়ের সঙ্গে স্থানও পরিবর্তন হল জনসভার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news