Breaking News
Home / TRENDING / চটের বস্তায় হাজার কেজি বিস্ফোরক আপনার শহর কলকাতায়, বিস্তারিত ক্লিক করে

চটের বস্তায় হাজার কেজি বিস্ফোরক আপনার শহর কলকাতায়, বিস্তারিত ক্লিক করে

নিজস্ব সংবাদদাতা:

কাশ্মীরে নয়, খোদ কলকাতা শহরে উদ্ধার ১০০০ কেজি বিস্ফোরক। শুক্রবার রাতে টালা ব্রিজের কাছে একটি বিস্ফোরক ভর্তি ট্রাক আটক করে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় স্পেশাল টাস্ক ফোর্স। জানা গিয়েছে, ওই লরির ভিতরে ২৭টি বস্তা বোঝাই ছিল ১০০০ কেজি পটাশিয়াম নাইট্রেট। যা বাজেয়াপ্ত করে এসটিএফ।

গ্রেফতার করা হয়েছে লরির চালক ও খালাসিকে। এই বিস্ফোরক কোথা থেকে আসছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা জানতে ধৃত ইন্দ্রজিৎ ভুঁই ও ষষ্ঠীধর দে-কে জেরা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

উলেখ্য, পুলওয়ামা হামলাতে ব্যবহার হওয়া বিস্ফোরকের মধ্যে অন্যতম ছিল পটাশিয়াম নাইট্রেট। এবার কলকাতা শহরে সেই বিস্ফোরক মেলায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *