ওয়েব ডেস্ক:
পাকিস্তানের মিথ্যাচার অব্যাহত। আজ একথা বলেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার। সাংবাদিক সম্মলনে তিনি বলেন, পাকিস্তান মিথ্যে বলে চলেছে বিশ্বকে।
শনিবার রবীশ কুমার পাকিস্তান কীভাবে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দিয়ে চলেছে তথ্য দিয়ে তা তুলে ধরেন।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, যদি পাকিস্তান দাবি করে যে দ্বিতীয় ভারতীয় এয়ারক্রাফ্টের ধরা পড়ার ভিডিও তাদের কাছে আছে তাহলে তা আন্তর্জাতিক মিডিয়ায় দেখাক। কেন তা করছে না? প্রত্যক্ষদর্শীদের পাশাপাশি ভারতের কাছে ভিডিও রেকর্ডিংও রয়েছে যে পাকিস্তান এফ ১৬ নিয়ে ভারতে ঢুকেছিল। উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান একটিকে মাটিতে নামান।
Raveesh Kumar,MEA: If as Pakistan claims it has a video recording of the downing of a second Indian aircraft then why have they not shared the video with international media? pic.twitter.com/XwpTdckyUs
— ANI (@ANI) March 9, 2019
রবীশ বলেন, আমরা চাই এই বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নজরদারি চালাক।
এইসঙ্গে ভারতের পক্ষে আরও বলা হয়, নয়া পাকিস্তানের কথা বলছে পাকিস্তান। অথচ তারা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। রবীশ কুমার মনে করিয়ে দেন, সন্ত্রাস কমাতে ও জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পাকিস্তানের নতুন পদক্ষেপ প্রয়োজন।
MEA: There are eyewitness accounts and electronic evidence that Pakistan deployed F-16 aircraft and that one F-16 was shot down by #WingCommanderAbhinandan. We have asked USA to also examine whether the use of F-16 against India is in accordance with terms and conditions of sale https://t.co/FxmAxQUmkt
— ANI (@ANI) March 9, 2019
এইসঙ্গে তিনি বলেন, ধিক্কার জানানোর মতো বিষয়, যে পাকিস্তান এখনও জইশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছে! এমনকী জঙ্গিগোষ্ঠীটি পুলওয়ামা হামলার দায় স্বীকার করার পরও পাকিস্তানি মন্ত্রী বলেন, জইশ একাজ করেনি।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সাফ কথা, বোঝাই যাচ্ছে জইশকে বাঁচাতে চাইছে পাকিস্তান।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news