ওয়েব ডেস্ক:
সংসদের বাইরে রাফাল নিয়ে যে বিস্ফোরক অডিওর কথা বলেছিলেন রাহুল গাঁধী সংসদে তার প্রমাণ দিতে পারেলেন না। বুধবার সকালে রাফাল সংক্রান্ত একটি বিস্ফোরক অডিও বার্তা প্রকাশ্যে আনে কংগ্রেস। সাংবাদিকদের সামনে ওই অডিয়ো প্রকাশ করে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার অভিযোগ করেন, রাফাল সংক্রান্ত ফাইল রয়েছে গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ‘বেডরুমে।’ যদিও লোকসভায় সেই অডিয়ো ফাইল শোনাতে পারলেন না রাহুল গান্ধী।
যদিও এদিন লোকসভায় রাহুল দাবি করেন, তাঁর কাছে যে অডিয়ো ফাইল আছে, সেখান রাফাল সংক্রান্ত নজিরবিহীণ তথ্য পাওয়া গিয়েছে। সংসদে তা পেশ করতেও চান রাহুল গাঁধী। অনুমতি দেওয়ার আগে বিজেপি নেতা অরুণ জেটলির মতামত চান লোকসভার অধ্যক্ষা সুমিত্রা মহাজন। অর্থমন্ত্রী অরুণ জেটলি তখন বলেন, ওই অডিও ভুয়ো। তবে যদি রাহুল গান্ধী সংসদে ওই অডিও চালান, তা হলে তা নিজের দায়িত্বে চালাতে হবে। এবার সুমিত্রা মহাজন, ওই অডিয়োর সত্যতা নিয়ে রাহুলকে প্রশ্ন করেন। বলেন, লিখিত আকারে অডিয়োর সত্যতার প্রমাণ দিন। যদিও রাহুল তা করতে চান না। তিনি অডিয়ো বার্তা লিখিত আকারে পড়ার আবেদন জানান। কিন্তু অধ্যক্ষা স্পষ্ট জানান, সংসদে সত্যতার প্রমাণ দিতে হবে রাহুলকে।
শেষমেশ অডিয়ো বার্তার সত্যত্যার প্রমাণ দিতে পারেননি কংগ্রেস সভাপতি। জেটলি বলেন, অডিয়ো যে জাল,তা প্রমাণ হয়ে গেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news