Breaking News
Home / TRENDING / রাফাল পুনর্বিবেচনা: সুপ্রিম কোর্টে যশবন্ত-অরুণ-প্রশান্ত

রাফাল পুনর্বিবেচনা: সুপ্রিম কোর্টে যশবন্ত-অরুণ-প্রশান্ত

ওয়েব ডেস্ক:

রাফাল নিয়ে ফের সুপ্রিম কোর্টে কংগ্রেস। পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আদালতে দ্বারস্থ হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ প্রমুখ। যদিও গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছিলেন নিজের বক্তব্য। মোদীর মতে, একটি বিষয়ে কতবার বলতে হবে। তাছাড়া যে বিষয়ে দেশের শীর্ষ আদালত রায় শুনিয়ে দিয়েছে তা নিয়ে নতুন করে আর কী-বা বলার থাকতে পারে।

এদিকে কংগ্রেস প্রকাশ্যে এনেছে রাফায়েল সংক্রান্ত একটি অডিও। পাশাপাশি লোকসভায় একই বিষয়ে নতুন করে গলা চড়ালেন রাহুল গাঁধীও। সব মিলিয়ে তর্যা থামবার লক্ষণ নেই।

উল্লেখ্য, আজ অরুণ শৌরিরা আদালতে যে আবেদন দাখিল করেছেন, তাতে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। ওই আবেদনে অভিযোগ করা হয়েছে, মুখবন্ধ খামে কেন্দ্রের পেশ করা তথ্যে ত্রুটি ছিল। ‘মিথ্যে তথ্যের’ উপর নির্ভর করেই সুপ্রিম কোর্টের রায় এসেছে। কেন্দ্রের এই পদক্ষেপে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। অতএব, নতুন করে সর্বসমক্ষে রাফালের বিচার প্রক্রিয়ার আবেদন জানান অরুণ শৌরিরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *